January 16, 2026, 7:32 am

নারায়ণগঞ্জে সদর উপজেলায় শব্দদূষণ রোধে অভিযান, তিন যানবাহনে জরিমানা ও তিনটি হর্ন জব্দ

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ ;নারায়ণগঞ্জ সদর উপজেলায় শব্দদূষণ রোধে অভিযান চালিয়ে তিনটি যানবাহনকে জরিমানা করা হয়েছে। এ সময় অতিরিক্ত শব্দ সৃষ্টি করা তিনটি হর্ন জব্দ করা হয়।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. তারিকুল ইসলাম এবং সুনিম সোহানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নারায়ণগঞ্জ থানা পুলিশ ও পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।
পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম প্রসিকিউশন প্রদান করেন। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী সদর উপজেলায় শব্দদূষণকারী তিনটি যানবাহন থেকে মোট ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নারায়ণগঞ্জে শব্দদূষণসহ পরিবেশ দূষণকারী যানবাহন, কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর


ধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক সন্ধ্যায়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে : দুদু

ফেসবুকে আমরা