January 12, 2026, 11:46 pm

লালমনিরহাট সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ প্রবেশ ‎বিজিবি’র হাতে বিএসএফ সদস্য আটক

মোঃ মাজেদুল ইসলাম (মামুন)লালমনিরহাট জেলা প্রতিনিধি :
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত এলাকায় অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর এক বিএসএফ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

‎রোববার (২১ ডিসেম্বর) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে রংপুর ৫১ব্যাটালিয়ন (বিজিবি) এর অধীনস্থ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গরপোতা বিওপির, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ডাংগাপাড়া নামক স্থানে সীমান্ত পিলার ডিএএমপি ১/৭-এস এর নিকট দিয়ে ১জন বিএসএফ সদস্য সীমান্ত অতিক্রম করে প্রায় ৫০ থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় ওই এলাকায় নিয়মিত টহলে থাকা বিজিবি টহল দল
অবৈধ বাংলাদেশে প্রবেশের দায়ে তাকে আটক করে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা