January 15, 2026, 8:12 pm

মহান বিজয় দিবস উপলক্ষে কুষ্টিয়া জেলায় বসবাসরত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে অদ্য ১৭ ডিসেম্বর ২০২৫ তারিখ সকাল ১০.০০ ঘটিকার সময় কুষ্টিয়া জেলায় বসবাসরত ৪০ জন অকুতোভয় পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা উপহারসহ সংবর্ধনা প্রদান করেন কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার),। এ সময় পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, মহান মুক্তিযুদ্ধে প্রথম বুলেটটি পুলিশের বন্দুক থেকে নিক্ষিপ্ত হয়েছিল। প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলে বাংলাদেশ গড়ার মুক্তি সংগ্রামে বিশেষ অবদান রাখে আমাদের পুলিশ। বাংলাদেশ পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও অবদানের এই গৌরবময় ইতিহাস নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। জাতি তাঁদের প্রতি চির কৃতজ্ঞ এবং সর্বদা সম্মান ও শ্রদ্ধার সাথে স্মরণ করে।

এ সময় আরো উপস্থিত ছিলেন সুদীপ্ত সরকার, কোম্পানি কমান্ডার, রেপিড একশন ব্যাটেলিয়ান-১২, কুষ্টিয়া, বদরুজ্জামান জিল্লুর, ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, কুষ্টিয়া, শিকদার মোঃ হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), কুষ্টিয়া, ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), কুষ্টিয়া এবং কুষ্টিয়া জেলার সকল সার্কেল অফিসারসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এই বিভাগের আরও খবর


ধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক সন্ধ্যায়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে : দুদু

ফেসবুকে আমরা