মো:মাজেদুল ইসলাম (মামুন)লালমনিরহাট জেলা প্রতিনিধি : গতকাল:১৬ ডিসেম্বর ২০২৫ ইং দিবাগত রাতে অনু:১১’৫০মিনিটে সময়,
অজ্ঞাত সন্ত্রাসীরা শ্যালোমেশিনের ইঞ্জিন চালিত একটি ট্রলিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। এতে মুহূর্তের মধ্যেই এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনাটি ঘটেছে, লালমনিরহাট জেলার, আদিতমারি থানার উত্তর গোবধা ইউনিয়নে।
প্রত্যক্ষদর্শী ও ট্রলির মালিক মো: মাহফুজার রহমান (মিন্টু) জানান, গত একমাস আগে-এন জি ও থেকে লোন ও জমি বন্ধকের (তিনলক্ষ্য) টাকা দিয়ে সৎ উপর্জনের আশায় এই শ্যলোমেশিনে চালিত “ট্রলি” ক্রয় করেন ।
প্রতিদিনের ন্যায় আজও সন্ধ্যায় ট্রলিটি বাসার সামনের গ্রাম্য রাস্তার পাশে রেখে ঘুমিয়েছি, হঠাৎ করে লোকমুখে আগুন-আগুন শব্দ তার কানে এলে,সে বাইরে এসে দেখতে পান,তার নিজের বাহনের ট্রলিটি আগুনে পুড়ছে,কোনো কিছু বুঝে উঠার আগেই, স্থানীয় গ্রামবাসি ও পরিবারের সদস্য উভয়ই মিলে দ্রুতভাবে আগুন নিভানোর জন্য পানি ও বালু ছিটিয়ে, আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই,এ সময় আশপাশের বসত বাড়িতে থাকা মানুষজন ভয়ে ছোটাছুটি শুরু করেন,আগুন নিভে যাওয়ার পরে কাছে গিয়ে বুঝতে পারি,শত্রুতা মুলক ভাবে ধানের আটিতে আগুন ধরিয়ে,ট্রলিটির ধ্বংস করার চেষ্টা করেছে,গ্রামবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের ফলে, শ্যালো ইঞ্জিন চালিত ট্রলিটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়নি ।
তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এলাকাবাসী জানান,কে বা কারাএ ধরনের ঘটনা ঘটিয়েছে তারা জানেনা।গ্রামবাসীর দাবি, কোন সন্ত্রাসী ভবিষ্যতে এমন ঘটনা জন্মাতে না পারে,সে বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি ও কার্যকরি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।