April 22, 2026, 11:18 pm

মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতার মধ্য দিয়ে জেলা প্রশাসনের দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :মহান বিজয়ের দিন আজ। মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছিল ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর। জাতীয় জীবনে একই সঙ্গে যুদ্ধ জয়ের গৌরব ও অগণিত বীর সন্তানের আত্মদানের বেদনা নিয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করছে ৫৫তম বিজয় দিবস।
প্রথমেই ভোর সকাল এ ৩১ (একত্রিশ) বার তোপধ্বনি এবং চাষাড়াস্থ বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।

আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। এরপর বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিএনসিসি, বাংলাদেশ স্কাউটস, রোভার স্কাউট, গার্লস গাইড, স্কুল-কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠান সহ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় ওসমানী পৌর স্টেডিয়ামে।
নারায়ণগঞ্জ জেলার শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ নিয়ে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ খাবার পরিবেশনের ব্যবস্থা করেন স্থানীয় সকল হাসপাতাল জেলখানা বৃদ্ধাশ্রম এতিমখানা ডে কেআর সেন্টার – শিশু বিকাশ কেন্দ্র, সরকারি শিশু পরিবার ও আশ্রয় কেন্দ্রে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত/প্রার্থনা আয়োজন করা হয় বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জা, প্যাগাডো সহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের জন্য বিনা টিকেটে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী এবং শহরের গুরুত্বপূর্ণ উন্মুক্ত স্থানে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনীর ব্যবস্থা করা হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রীতি T-20 ক্রিকেট প্রতিযোগিতা: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন বনাম জেলা প্রশাসন খেলাটি ইসদাইর ওসপানি পৌর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
এবং দেশের জাতীয় খেলা কাবাডি প্রতিযোগিতা হয় নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজ মাঠে।

এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে আড়ম্বরপূর্ণ বিজয়মেলা (চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্প পণ্যের মেলা বসে নারায়ণগঞ্জ চাষারা শহীদ জিয়া হলে। এছাড়াও শহীদ দেয়া হলে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
মুক্তিযুদ্ধের শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করতে ভোর থেকেই নারায়ণগঞ্জ নগরীর চাষাড়ার বিজয়স্থ স্তম্ভে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের মধ্য দিয়ে বিজয় দিবস উদ্যাপন করছে সর্বস্তরের মানুষ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে প্রথমেই নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির ফুল দিয়ে শ্রদ্ধা জানান, পরে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী ফুল দিয়ে শ্রদ্ধা জানান, এছাড়া জেলা মুক্তিযোদ্ধা সংসদ ফুল দিয়ে শ্রদ্ধা জানান, পরে একে একে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে মহান বিজয় দিবস পালন করেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা