January 22, 2026, 2:04 pm

মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পুলিশ বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :আজ ১৬ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ (মঙ্গলবার) মহান বিজয় দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এর পক্ষ থেকে চাষাড়ায় অবস্থিত নারায়ণগঞ্জ বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন নারায়ণগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী । অতঃপর পুলিশ সুপার মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ ওসমানী পৌর স্টেডিয়ামে কুচকাওয়াজ বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মোঃ রায়হান কবির এবং পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন এবং কুচকাওয়াজ পরিদর্শন করেন। নারায়ণগঞ্জ জেলা পুলিশের আর আই পুলিশ পরিদর্শক (সঃ) মোঃ নূরুল ইসলাম এর নেতৃত্বে একটি চৌকস কন্টিজেন্ট কুচকাওয়াজে অংশগ্রহণ করে। কুজকাওয়াজে বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিএনসিসি, বাংলাদেশ স্কাউট, রোভার স্কাউটস, গার্লস গাইড, বিভিন্ন স্কুল, কলেজের কন্টিজেন্ট সমূহ অংশগ্রহণ করে।

অতঃপর নারায়ণগঞ্জ জেলার শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার অংশগ্রহণ করেন। নারায়ণগঞ্জ জেলার পুলিশ লাইন্সে মাল্টিপারপাস রুমে অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের পুলিশ সুপার ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। অতঃপর পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহান মুক্তিযুদ্ধে রাজারবাগ পুলিশ লাইন্স থেকে থ্রি নট থ্রি রাইফেল দিয়ে পাক হানাদার বাহিনীর উপর আক্রমণ করার বিষয় উল্লেখ করেন। মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী নারায়ণগঞ্জ জেলার ০৩ জন অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের জেলা পুলিশের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করেন।

এসময় নৌ পুলিশ, নারায়ণগঞ্জ এর অতিরিক্ত ডিআইজি মোঃ আলমগীর হোসেনসহ নারায়ণগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা