নিজস্ব প্রতিবেদক:- মুন্সীগঞ্জের গজারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে ই’য়া’বা ট্যা’ব’লে’টস’হ এক মা’দ’ক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১৪ ডিসেম্বর) ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে গজারিয়া থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে মো. দুলাল মিয়া (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত থেকে ১৫ (পনের) পিস ই’য়া’বা ট্যা’ব’লে’ট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত দুলাল মিয়া মৃত সুরুজ মিয়ার ছেলে। তিনি গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের লস্করদি গ্রামের বাসিন্দা।
পুলিশ আরও জানায়, মা’দ’ক’দ্র’ব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় গজারিয়া থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মা’দ’ক’বিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মা’দ’ক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।