January 15, 2026, 8:29 pm

হাতীবান্ধায় ভাতা,ভোগীদের জিম্মি করে সিম বিক্রি, অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ।

মো:মাজেদুল ইসলাম (মামুন)লালমনিরহাট জেলা প্রতিনিধি :
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার, বিভিন্ন মোবাইলের সিম ব্যবসায়ীর বিরুদ্ধে বিধবা ভাতা,প্রতিবন্ধী ও বয়স্ক ভাতা ভুগিদের জিম্মি করে সিম বিক্রির অভিযোগ উঠেছে, ১১ ডিসেম্বর ২০২৫ ইং ভাতা ভুগিদের অভিযোগ তাদের সিম কিনতে ৫০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত খরচ করতে হচ্ছে, মোবাইলের মাধ্যমে সরকারি ভাতা পাওয়ার জন্য সিম কেনা ছাড়া উপায় নেই। গড্ডিমারীর বিধবা ভাতা ভুগি সুকুবালা বলেন, আমি বহু কষ্টে ভাতা পাই,কিন্তু সিম কিনতে ৫০০ টাকা দিতে হচ্ছে, ধার করে টাকা এনে সিম কিনেছি কাকে বিচার দেই। স্থানীয় বাসিন্দা শফিক উদ্দিন অভিযোগ করেন সিম ব্যবসায়ীরা সুযোগ নিয়ে এক একটি সিম ৫০০ থেকে ৮০০ টাকায় বিক্রি করছে, আমরা তাদের কাছে জিম্মি হয়ে গেছি, এ বিষয়ে হাতীবান্ধা উপজেলার গ্রামীণফোন ডিস্ট্রিবিউটর ম্যানেজার শাহ-আলমের সাথে যোগাযোগ করা হলে, তিনি জানান রেগুলার সিমের দাম ৩৫০ টাকা এর বেশি দামে বিক্রি করা অমাণবিক, আমরা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে নোটিশসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিব,স্থানীয় সচেতন নাগরিকরা এ বিষয়ে দ্রুত তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।এ বিষয়ে উপজেলা কর্মকর্তা আরফিন হক সাহেবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন অতিরিক্ত দামে সিম বিক্রির অভিযোগ পেলে সংশ্লিষ্ট রিটেইলারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এই বিভাগের আরও খবর


ধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক সন্ধ্যায়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে : দুদু

ফেসবুকে আমরা