June 26, 2026, 11:28 am

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬ আসামি

গাজী সোহেল :

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ছয় আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনা এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে বৃহস্পতিবার (২৫ জুন) দিবাগত রাতে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওয়ারেন্ট তামিল, পুরোনো চুরি মামলার তদন্তে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার এবং অন্যান্য অপরাধে জড়িতদের আটক করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা একটি পুরোনো চুরি মামলার তদন্তে প্রাপ্ত তিনজন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুইজন এবং অন্যান্য অপরাধে জড়িত একজন রয়েছেন।

পুলিশ আরও জানায় , গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত অভিযানে মিজমিজি চিশতিয়া বেকারি এলাকা, কদমতলী বাজার সড়ক, মনির উদ্দিন সুপার মার্কেট এলাকা এবং চৌধুরীবাড়ী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা