April 13, 2026, 8:35 pm

সাঘাটায় বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন

মোঃ মেহেদী হাসান, স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার সাঘাটায় যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ পালিত হয়েছে। এই উপলক্ষে “অদম্য নারী পুরস্কার” কার্যক্রমের আওতায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

৯ ডিসেম্বর সোমবার, উপজেলা পরিষদ হলরুমে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুল কবীর এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় পাঁচজন অদম্য নারীকে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রী রতন কুমার দত্ত, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পবন কুমার সরকার, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী, জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল গফুর, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার গৌতম চন্দ্র মোদক, সহকারী প্রোগ্রামার কামরুজ্জামান, এছাড়াও উপস্থিত ছিলেন— মিতু আক্তার নিতা, আছমা আক্তার, লাকী বেগমসহ আরও অনেকে।

বক্তারা বেগম রোকেয়ার জীবনাদর্শ, নারী জাগরণের ক্ষেত্রে তাঁর অবদান এবং বর্তমান প্রেক্ষাপটে নারীর অধিকার সুরক্ষায় সকলের সম্মিলিত প্রচেষ্টার উপর গুরুত্বারোপ করেন।

এছাড়া একই দিনে সকালে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সাঘাটায় দিনব্যাপী এসব আয়োজনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং নারীর ক্ষমতায়ন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করা হয়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা