January 16, 2026, 5:49 am

নারায়ণগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এর যোগদান

Lএস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :২৯ নভেম্বর ২০২৫ খ্রি. (শনিবার) অপরাহ্ণে নারায়ণগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী যোগদান করেন। তিনি ২৫তম বিসিএস-এর মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তাঁর নিজ জেলা কুমিল্লা। পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী সহকারী পুলিশ সুপার, উখিয়া সার্কেল হিসেবে কর্মজীবন শুরু করেন। অতঃপর তিনি যথাক্রমে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, র‍্যাব, পিবিআই-তে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে এবং পিবিআই, নোয়াখালী জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। নারায়ণগঞ্জ জেলায় যোগদানের পূর্বে তিনি পুলিশ সুপার, পঞ্চগড় হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এই বিভাগের আরও খবর


ধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক সন্ধ্যায়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে : দুদু

ফেসবুকে আমরা