January 16, 2026, 5:34 am

জুলাই শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি:নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মাদানীনগরে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ৩০ অক্টোবর দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ডের মাদানীনগর এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, এলাকাবাসী ও যুব সমাজ অংশ নেন।

দোয়া ও আলোচনা স্মরণসভায় বক্তারা বলেন,
জুলাই মাসে যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে শহীদ হয়েছেন, তারা জাতির বীর সন্তান। তাদের আত্মত্যাগ কখনো ভোলার নয়।
তারা আহতদের সুস্থতা কামনা করেন এবং শহীদ পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়,
এই শহীদদের স্মরণে প্রতিবছরই দোয়া ও মিলাদের আয়োজন করা হবে, যেন ভবিষ্যৎ প্রজন্ম সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানোর প্রেরণা পায়।

দোয়া ও মোনাজাতে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়। অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। জুলাই শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থ্যতা কামনায় দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শহীদ আহত সেলের উদ্যোগে এ দোয়া ও স্মরণসভাটি অনুষ্ঠিত হয়।
এসময় জুলাই শহীদদের পরিবারের হাতে উপহার সামগ্রী তুলে দেয়া হয়।
নারায়ণগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব মো: জাবেদ আলমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সচিব মো: নূর কুতুবুল আলম, নারায়ণগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: আব্দুর রহিম, নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসাইন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এড. আব্দুল্লাহ আল আমিন, নারায়ণগঞ্জ-৩ আসনের বাংলাদেশ জামায়াত ইসলামীর সংসদ সদস্য প্রার্থী ড. মো: ইকবাল হোসেন ভুঁইয়া, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল) মো: শওকত আলী, সদস্য আহমেদুর রহমান তনুসহ প্রমূখ।

এই বিভাগের আরও খবর


ধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক সন্ধ্যায়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে : দুদু

ফেসবুকে আমরা