July 6, 2026, 8:10 pm

সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার -১১

গাজী সোহেল :

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি, চোর ও মাদক ব্যবসায়ীসহ মোট ১১ জনকে গ্রেফতার করেছে।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর সার্বিক দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার  (৬ জুলাই ) এই অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে সিআর ও জিআর ওয়ারেন্টমূলে ২ জন, চুরি মামলায় ১ জন এবং জুয়া আইনের ৪ ধারায় ৮ জনসহ মোট ১১ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন,মোঃ ইসমাইল হোসেন (৫০), মোঃ রিপন (৩০), মোঃ জাহিদ (৩৩), মোঃ ভুলু (৪০), আঃ সাত্তার (৩২), মোঃ মাসুদ (২৩), মোঃ রুবেল মিয়া (৩৫), মোঃ হানিফ (৩৫), সায়েদ ওরফে সাহিদ, মোঃ রাকিব (৩০) ও মোঃ নাইম মোল্লা।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে তাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা