July 5, 2026, 8:42 am

বাবুগঞ্জে বিদ্যুৎ লোডশেডিংয়ে ভোগান্তি বৃদ্ধি

বাবুগঞ্জে বিদ্যুৎ লোডশেডিংয়ে ভোগান্তি বৃদ্ধি

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বিদ্যুৎ লোডশেডিংয়ের কারণে জনজীবন চরমভাবে দুর্বিষহ হয়ে উঠেছে। স্থানীয়রা জানান, ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় ব্যবসা-বাণিজ্য, শিক্ষাপ্রতিষ্ঠান এবং আসন্ন এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের পড়াশোনায় নেতিবাচক প্রভাব পড়ছে।

প্রচণ্ড গরমের মধ্যে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে দৈনন্দিন জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। বিদ্যুৎ না থাকায় ব্যবসা প্রতিষ্ঠানে কাজের গতি কমে গেছে, এবং শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা বেশি দুর্ভোগে পড়ছেন।

লোডশেডিং পরিস্থিতির কারণে কিছু সামর্থ্যবান মানুষ চার্জার ফ্যান কিনছেন, তবে নিম্ন আয়ের মানুষ ও পরীক্ষার্থীরা বিকল্প হিসেবে হেরিকেন ও জরুরি আলোর দিকে ঝুঁকছেন। বাবুগঞ্জের কয়েকজন এইচএসসি ও আলিম পরীক্ষার্থী অভিযোগ করেছেন যে, বিদ্যুৎ না থাকার কারণে তাদের রাতের পড়াশোনায় সমস্যা হচ্ছে, যা তাদের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটাচ্ছে।

বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী বিপুল কৃষ্ণ মণ্ডল জানিয়েছেন, তাদের সমিতিতে প্রায় ৬০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও বর্তমানে মাত্র ৪০ থেকে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেছেন যে, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা