পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ২৯ ডিসেম্ব/২৫ জয়পুরহাটের পাঁচবিবিতে ২’শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার কুসুম্বা ইউনিয়নের ৪’বারের নির্বাচিত ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি মোঃ শফিকুল আলম বাবু নিজস্ব অর্থায়নে এলাকার গরীব অসহায় ও দুস্থদের মাঝে শীতের কম্বল বিতরণ করেন। কুসুম্বা ইউনিয়ন পরিষদ চত্বরে অসহায়ের হাতে কম্বল তুলে দেন ইউপি চেয়ারম্যান (দ্বায়িত্ব প্রাপ্ত) মোছাঃ মোমেনা বেগম, অগ্রনী ব্যাংক কুসুম্বা শাখার ব্যবস্থাপক নূর মোহাম্মদ ও মহিলা ইউপি সদস্য সেলিমা আক্তার সহ এলাকার সুধীজন। ঠান্ডায় শীত নিবারণের কম্বল পেয়ে মানবিক মেম্বার শফিকুল আলম বাবুর জন্য প্রাণভরে দোয়া করেন অনেকেই।