July 6, 2026, 6:43 pm

নারায়ণগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ’ সবার আগে বাংলাদেশ’প্রতিপাদ্যে র‍্যালি ও আলোচনা সভা

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ; সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে নারায়ণগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার ৬ জুলাই সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে র‍্যালি, বৃক্ষ বিতরণ, চেক বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকাল নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র‍্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বৃক্ষ বিতরণ ও চেক বিতরণ করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)মো. আলিনুর খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, সমবায়ের মাধ্যমে নিয়মিত সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে হবে। এটি ভবিষ্যতে বিশেষ করে বার্ধক্যে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে।

তিনি আরও বলেন, সমবায়ভিত্তিক উদ্যোগের মাধ্যমে একাধিক ব্যক্তি যৌথভাবে ব্যবসা শুরু করতে পারেন। বিআরডিবিকে দরিদ্র জনগোষ্ঠীর দোরগোড়ায় সেবা পৌঁছে দিয়ে তাদের জীবনমান উন্নয়নে ঋণ ও প্রশিক্ষণ কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনা করতে হবে।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড [বিআরডিবি] দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে কৃষি, গবাদিপশু পালন এবং ক্ষুদ্র ব্যবসায় ঋণ ও প্রশিক্ষণসহ বিভিন্ন সহায়তা প্রদান করে আসছে।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন, বিআরডিবির পরিচালক ফেরদাউসুর রহমান, নুরুন্নাহার বেগম, সাবেক মহিলাদল সভাপতি ও বিআরডিবি উদ্যোক্তা। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সমবায় বিভাগের কর্মকর্তা, বিভিন্ন সমবায় সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা পল্লী এলাকার দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন ও তরুণদের উদ্যোক্তা তৈরিতে বিআরডিবির কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা