দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ১০ নং মহনপুর ইউনিয়নের নাপিতপাড়া/সেনপাড়ায় অনুষ্ঠিত হরিবাসর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম মঞ্জু।
রবিবার (৫ জুলাই ) রাতে অনুষ্ঠিত এই হরিবাসর অনুষ্ঠানে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আসন্ন বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা ও দিনাজপুর চেম্বার অব কমার্সের পরিচালক মোঃ রেজওয়ানুল ইসলাম (রিজু)।
এ সময় সংসদ সদস্যের সফরসঙ্গী ছিলেন বীরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ৫নং সুজালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী শওকত জুলিয়াস জুয়েল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান চৌধুরী শাহিন, মহনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফেরদৌস মন্ডল, সাধারণ সম্পাদক আব্দুল খালেকসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, মন্দির কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক ভক্তবৃন্দ।