January 15, 2026, 8:42 pm

নারায়ণগঞ্জ-৩ আসনে এমপি প্রার্থী অধ্যাপক মামুন মাহমুদের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-৩ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী অধ্যাপক মামুন মাহমুদ আজ শনিবার (১৮ অক্টোবর) সিদ্ধিরগঞ্জে দায়িত্বরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন।

সিদ্ধিরগঞ্জ চিটাগাং রোড এলাকার তাজমহল চাইনিজ রেস্টুরেন্টে বাদ যোহর এ সভা অনুষ্ঠিত হয়। এতে সিদ্ধিরগঞ্জ ও এর আশপাশের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

সাংবাদিকরা জাতির বিবেক। আপনাদের সহযোদ্ধা হিসেবে আমি মনে করি—দেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে মিডিয়ার ভূমিকা অপরিহার্য। আমি বিশ্বাস করি, তথ্যের স্বাধীনতা নিশ্চিত হলে দুর্নীতি ও অপশাসনের জবাবদিহিতা প্রতিষ্ঠিত হবে।

উক্ত মত বিনিময় সভায় অধ্যাপক মামুন মাহমুদ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমি আপনাদের সাথে এভাবে বসার সুযোগ পাইনি। আপনারা আপনাদের লেখনির মাধ্যমে রাজপথে আমাদের আন্দোলন সংগ্রাম তুলে ধরেছেন।

আমি আপনাদের ভাই আপনারা আমাদের ভাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি নারায়ণগঞ্জ -৩ আসন থেকে নির্বাচন করতে ইচ্ছুক। সীমানা নির্ধারণ হওয়ার আগে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানা নিয়ে নারায়ণগঞ্জ -৪ সংসদীয় আসন ছিলো।

তখন আমি ঐ আসনেও নির্বাচনী প্রচার প্রচারণা করেছি। তাই দল আমাকে যেই আসন থেকে মনোনয়ন দেয় আমি সেই আসন থেকে নির্বাচন করতে ইচ্ছুক। এসময় তিনি সাংবাদিকদের বেশ কিছু প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে মত বিনিময় সভা সমাপ্তি করে।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ-৩ আসনে জনগণের পাশে থেকে উন্নয়ন, শান্তি ও ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠাই হবে আমার মূল লক্ষ্য। সাংবাদিকরা তাদের কাজের চ্যালেঞ্জ, তথ্যপ্রাপ্তির সীমাবদ্ধতা ও নিরাপত্তা নিয়ে কথা বলেন এবং একজন জনপ্রতিনিধির কাছে গণমাধ্যমবান্ধব পরিবেশ তৈরির প্রত্যাশা ব্যক্ত করেন। সভায় জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর


ধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক সন্ধ্যায়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে : দুদু

ফেসবুকে আমরা