ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে বেপরোয়া গতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওভার পাস থেকে পড়ে চাপায় মোহর উদ্দিন নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছে। বিকেলে ভুইঘর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চাষাড়া থেকে সাইনবোর্ডের দিকে যাচ্ছিল ট্রাকটি। পথে ভুইঘর ওভারপাসে ওঠার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে মুহূর্তেই ট্রাকটি ওভার পাস থেকে নিচে পড়ে যায়। এসময় ওভার পাসের নীচে থাকা ইজিবাইক চালক মোহর চাপা পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাজধানীর পঙ্গু হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ ট্রাকটি জব্দ করে। তবে পালিয়েছে চালক ও হেলপার।
এ ঘটনায় পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ট্রাফিক পুলিশের পরিদর্শক আব্দুল করিম।