April 19, 2026, 1:43 pm

সিদ্ধিরগঞ্জে আইপিএল নিয়ে জুয়া ঃ ১৩ জুয়াড়ি গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে টেলিভিশনে স¤প্রচারিত ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) নিয়ে জুয়া খেলা অবস্থায় ১৩’জুয়াড়িকে গ্রেফতার করে র‌্যাব-১০। গত শুক্রবার রাত সাড়ে ৯’টায় সিদ্ধিরগঞ্জের কান্দাপাড়া এলাকার চায়ের দোকান থেকে ধৃতদের গ্রেফতার করা হয়। এসময় ধৃতদের কাছ থেকে একটি ৩২’ইঞ্চি এলইডি টিভি, একটি রিমোর্ট ও জুয়া খেলায় ব্যবহৃত নগদ ৮৮’হাজার ৪’শ ৩৫’টাকা জব্দ করা হয়। ধৃতদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে মামলা দায়ের পূর্বক সিদ্ধিরগঞ্জ থানায় হস্থান্তর করে।
মামলা সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল সিদ্ধিরগঞ্জ থানার কান্দাপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় টেলিভিশনে স¤প্রচারিত আইপিএল খেলার উপর টাকা দিয়ে জুয়া খেলা অবস্থায় ১৩’জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, বিগত কয়েক বছর ধরে অলিতে গলিতে চায়ের দোকানে বসে আইপিল, বিপিএলসহ বিভিন্ন বিদেশি ক্রিকেট খেলাকে কেন্দ্র করে যুব সমাজকে অর্থের বিনিময়ে জুয়া খেলতে দেখা যাচ্ছে। দিন-দিন সমাজে এই জুয়া খেলায়ারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। টেলিভিশনে স¤প্রচারিত হওয়া আইপিএল খেলার বল ও ওভার প্রতি টাকা দিয়ে জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছে যুবসমাজ। ধৃতরা হলো- পলাশ (৩২), নয়ন (২৫), শাহ পরান (২৪), রাহাত (২৩), ইকবাল (৪০), মাসুম (২৮), বাচ্চু মিয়া (৩৫), লিটন (৪৬), জহুরুল ইসলাম (৪৪), মোঃ শাহীন (৩৯), জাহাঙ্গীর আলম (২৩), আলমগীর (৩২) ও জিকু (২০)। ধৃতদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে মামলা দায়ের পূর্বক সিদ্ধিরগঞ্জ থানায় হস্থান্তর করে। গতকাল শনিবার সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ তাদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করে।###

এই বিভাগের আরও খবর


অ্যামোনিয়া সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সারকারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানার অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ সার উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়। ডিএপিএফসিএল সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-তে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। অথচ ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) প্রতিষ্ঠার পর থেকেই এই দুই কারখানা থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে সার উৎপাদন চালিয়ে আসছিল। ফলে সিইউএফএল ও কাফকো বন্ধ হয়ে যাওয়ায় ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এ অবস্থায় মজুদ অ্যামোনিয়া ব্যবহার করে কিছুদিন উৎপাদন অব্যাহত রাখা হলেও শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় তা ফুরিয়ে যায় এবং উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারের নিশ্চয়তা এবং নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় স্থাপিত কারখানাটিতে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদনক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) রয়েছে। ২০০৬ সাল থেকে কারখানাটি বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, গত ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুদ দিয়ে উৎপাদন চালানো হলেও এখন তা শেষ হয়ে গেছে। অ্যামোনিয়া সরবরাহ পুনরায় চালু না হওয়া পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ থাকবে।

ফেসবুকে আমরা