April 20, 2026, 3:15 am

অস্ত্রসহ গ্রেপ্তার ৪ যুবক

প্রতিবেদক ঃ নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি সহ ৪ যুবককে গ্রেফতার করেছে বলে জানা গেছে।

গ্রেফতারকৃতরা হলো নারায়নগঞ্জ জেলার বন্দর থানার চানপুর দক্ষিন পাড়ার সরাফত আলী ওরফে আলী হোসেনের পুত্র রুবেল প্রধান(৩২), একই থানার চানপুর উত্তর পাড়ার শফিকুল ইসলামের পুত্র নাঈমুর রহমান (২৪), চানপুর দক্ষিন পাড়ার মৃত সিরাজুল ইসলামের পুত্র ওমর ফারুখ (৩৮) ও মোঃ তাজুল ইসলামের পুত্র মোঃ ফারুক(২৭)।

শনিবার(২৮ অক্টোবর) রাতে তাদের কে বন্দর থানার মদনপুরের চানপুরস্থ জামালউদ্দিনের বাড়ীতে অভিযান চালিয়ে তাদের কে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)। এ সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে একটি বিদেশী পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করে। তবে জেলা গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় সুজন ও ইমরান ভূইয়া নামের অপর দুই যুবক।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে দশটার দিকে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক এস,এম শাহী,পরিদর্শক আশিক ইমরান,সহকারী উপ-পরিদর্শক আরাফাত হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে জেলার বন্দর থানার চানপুরস্থ জামাল উদ্দিনের বাড়ীতে অভিযান চালিয়ে রুবেল প্রধান,নাঈমুর রহমান,ওমর ফারুখ ও মোঃ ফারুখ কে একটি বিদেশী পিস্তল এবং দুই রাউন্ড গুলি সহ গ্রেফতার করে। পিস্তল ও গুলি উদ্ধারের ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করেছে।

এই বিভাগের আরও খবর


অ্যামোনিয়া সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সারকারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানার অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ সার উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়। ডিএপিএফসিএল সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-তে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। অথচ ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) প্রতিষ্ঠার পর থেকেই এই দুই কারখানা থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে সার উৎপাদন চালিয়ে আসছিল। ফলে সিইউএফএল ও কাফকো বন্ধ হয়ে যাওয়ায় ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এ অবস্থায় মজুদ অ্যামোনিয়া ব্যবহার করে কিছুদিন উৎপাদন অব্যাহত রাখা হলেও শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় তা ফুরিয়ে যায় এবং উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারের নিশ্চয়তা এবং নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় স্থাপিত কারখানাটিতে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদনক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) রয়েছে। ২০০৬ সাল থেকে কারখানাটি বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, গত ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুদ দিয়ে উৎপাদন চালানো হলেও এখন তা শেষ হয়ে গেছে। অ্যামোনিয়া সরবরাহ পুনরায় চালু না হওয়া পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ থাকবে।

ফেসবুকে আমরা