নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী মামলার আসামি, মাদকসেবী ও বিভিন্ন মামলার আসামিসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে বৈষম্যবিরোধী মামলায় ২ জন, মাদকসেবী হিসেবে ৭ জন, নিয়মিত মামলায় ২ জন এবং ওয়ারেন্টভুক্ত ২ জনসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদকসেবীরা হলেন: শাহীন (৪৭), উজ্জল (৩২), নূর মোহাম্মদ জনি (৩০), কাজী পিয়াল (২২), মজিবুল (২২), রবিউল (২৫) ও সোলেইমান (৩৮)। তারা নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও রংপুর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
বৈষম্যবিরোধী মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন: সোনারগাঁ উপজেলার হাতুরাপাড়া গ্রামের আঃ হান্নানের ছেলে জাহিদ হাসান এবং কাঁচপুর উত্তরপাড়া এলাকার আঃ বাছেদের ছেলে মাহমুদুল হাসান ওরফে সবুজ।
নিয়মিত মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন: সোনারগাঁ উপজেলার ফুলদী গ্রামের সাহাবুদ্দিনের ছেলে সোহেল মিয়া (২৮) এবং পূর্ব কান্দারগাঁও গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে তৌহিদ (২০)।
ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার হয়েছেন: মোঃ সাগর মিয়া ও মোঃ আসাদুজ্জামান।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
অপরাধ দমন ও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
ইমরান হাসান, সিনিয়র ক্রাইম রিপোর্টার: