জরুরি রক্ষণাবেক্ষণ ও গাছের ডালপালা কাটার কাজের জন্য আগামী শনিবার কুড়িগ্রাম সদর উপজেলায় ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) কুড়িগ্রাম নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলামের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, ৩৩ কেভি বৈদ্যুতিক সঞ্চালন লাইন এবং কুড়িগ্রাম শহরের সার্কিট হাউস, বিজিবি, মোগলবাসা ও মেডিকেলসহ বিভিন্ন এলাকার ১১ কেভি বিতরণ লাইনের আশপাশে গাছের শাখা-প্রশাখা ছাঁটাই করা হবে। এ কাজের জন্য শনিবার (১৪ নভেম্বর) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নেসকোর আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।
এ সময়ে আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতসহ সব শ্রেণির গ্রাহক বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত হবেন।