November 12, 2026, 1:08 pm

ভাষাসৈনিক এম আবু বকর সিদ্দিকীর ২৩তম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ভাষাসৈনিক এম আবু বকর সিদ্দিকীর ২৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে কোরআন খতম, মিলাদ মাহফিল, দোয়া ও নেওয়াজ বিতরণের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাদ জোহর নারায়ণগঞ্জ শহরের আলম খান লেনে আদর্শ মহিলা মাদ্রাসা সোসাইটি ভবনে পরিবারের পক্ষ থেকে এ মাহফিলের আয়োজন করা হয়।

তিনি দৈনিক খবরের পাতার সম্পাদক ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুমের বাবা।

মাহফিলে আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী, ওলামায়ে কেরাম, এতিম ও অসহায় মানুষসহ নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষ অংশ নেন। মোনাজাতে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ পাকের দরবারে জান্নাতুল ফেরদাউস কামনা করা হয়। এ সময় অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম তার বাবার জন্য নারায়ণগঞ্জবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

মিলাদ মাহফিলটি নারায়ণগঞ্জের সর্বমহলের উপস্থিতিতে পরিণত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, মাওলানা আব্দুল জব্বার, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, সাবেক সভাপতি আরিফ আলম দিপু,নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির,সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার প্রদান, হোসিয়ারি সমিতির সভাপতি আলহাজ্ব বদিউজ্জামান বদু, নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জের আহ্বায়ক খোরশেদ আলম খন্দকার, আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি নূর উদ্দিন আহমেদ, নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলনের আহ্বায়ক সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, বিশিষ্ট সাংবাদিক হালিম আজাদ, সাংবাদিক ও ছড়াকার ইউসুফ আলী এটম, নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম ইকবাল রুমি,গণতান্ত্রিক আইনজীবী সমিতির নারায়ণগঞ্জ এর সাধারণ সম্পাদক এডভোকেট আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ জেলা জাসদের সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব, নারায়ণগঞ্জ জেলা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জুয়েল, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিযনের সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সভাপতি মোঃ শফিকুল ইসলাম আরজু, নারায়ণগঞ্জ সংবাদকর্মী কল্যাণ সমিতির সহ-সভাপতি এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ,ফতুল্লা থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মাহমুদ মাসুম, সহ বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ।

এম আবু বকর সিদ্দিকী ১৯৫২ সালের ভাষা আন্দোলনে কারাবরণ করেন। ১৯৫৪ সালের নির্বাচনে তিনি নারায়ণগঞ্জে যুক্তফ্রন্টের বিজয়ী প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট ছিলেন। তার লেখা একমাত্র রাজনৈতিক উপন্যাস ‘আবার সূর্য উঠবে’ পাঠকদের কাছে ব্যাপক সমাদৃত হয়েছিল।

তিনি ছিলেন ইসলামিক সোসাইটি অব নারায়ণগঞ্জের সভাপতি, নারায়ণগঞ্জ আদর্শ স্কুলের অন্যতম প্রতিষ্ঠাতা ও সভাপতি, আদর্শ মহিলা মাদ্রাসার প্রধান পৃষ্ঠপোষক এবং কিন্ডার কেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য।

এছাড়া তিনি নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের প্রথম আহ্বায়ক কমিটির সদস্য, নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতি ও ধান-চাল-কল মিলস মালিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।

২০০৩ সালের ১২ নভেম্বর ৭৫ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমিন।

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ:

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা