ময়মনসিংহের ত্রিশালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি।
রবিবার (৮ নভেম্বর) বিকেল ৪টায় ত্রিশাল বাসস্ট্যান্ড সংলগ্ন সরকারি নজরুল কলেজ মাঠে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন।
প্রধান অতিথির বক্তব্যে ডা. মাহবুবুর রহমান লিটন বলেন, “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। এ দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বিএনপির সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠা, মানুষের অধিকার রক্ষা এবং দেশের উন্নয়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।” তিনি দলের সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ত্রিশাল উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুঞ্জুরুল ওয়াহেদ নিক্সন, যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান মির্ধা, আব্দুল আওয়াল ফরাজী, জিয়াউল হাসান জামিল ও আব্দুল মতিন।
এ ছাড়া উপস্থিত ছিলেন ত্রিশাল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিলন, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ফিরোজ নুন, সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন শোভা, উপজেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম, যুবনেতা মাজহারুল ইসলাম জুয়েল মন্ডল, ফারুক আহমেদ, উপজেলা ছাত্রদলের সভাপতি ইয়াসির আরাফাত, সাধারণ সম্পাদক আশিকসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। তাদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল জনসমুদ্রে পরিণত হয়।
মোঃ আব্দুল কাদের,স্টাফ রিপোর্টার ময়মনসিংহ :