November 5, 2026, 2:07 pm

সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে আ`লীগ নেতাসহ গ্রেপ্তার-৪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সন্ত্রাসবিরোধী মামলা মামলায় আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল জোবায়ের (৩৭)।

এছাড়া সামারি ট্রায়াল মামলার একজন, সিআর ওয়ারেন্টভুক্ত একজন এবং ডাকাতির প্রস্তুতি মামলার একজন আসামি রয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, আব্দুল্লাহ আল জোবায়ের (৩৭), আরিফ ঘরামী (৩২), কাজী কামরুজ্জামান বাপ্পী (৩৯) ও মো. বাবু (২৬)।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারের পর আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

নিজস্ব প্রতিবেদক:

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা