September 25, 2026, 11:19 am

রূপগঞ্জে ছয় মাংস ব্যবসায়ীকে জরিমানা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় নিবন্ধন ব্যতীত মাংস বিক্রয়ের অপরাধে ছয় মাংস ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল ২৫ সেপ্টেম্বর শুক্রবার সকালে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১অনুযায়ী উপজেলার ভুলতা এলাকার গরুর মাংসের দোকানে এই অভিযান পরিচালনা করা হয়।
রূপগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে অভিযানে নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মারজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: সজল কুমার দাস, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।

রূপগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: সজল কুমার দাস বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় মাংস বিক্রেতারা কোন প্রকার নিয়ম নীতি না মেনেই ব্যবসা পরিচালনা করে আসছে বলে অভিযোগ রয়েছে। আজকে ভুলতা এলাকায় অভিযান পরিচালনা করেছি। নিবন্ধন ব্যতীত মাংস বিক্রয়ের অপরাধে ছয় জনকে পাঁচ হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

 

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা