September 24, 2026, 6:06 pm

ফ্রান্সে বাংলাদেশ এম্বেসিতে সদ্য নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রদূতের সাথে ফ্রান্স জমিয়তের মতবিনিময়

সুনামগঞ্জ প্রতিনিধি :

ফ্রান্সে বাংলাদেশ অ্যাম্বাসিতে সদ্য নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রদূতের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন ফ্রান্স জমিয়ত শাখার নেতৃবৃন্দরা।

এ উপলক্ষে বুধবার বিকেলে ফ্রান্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

জমিয়তে উলামায়ে ইসলাম ফ্রান্স শাখার সভাপতি ও সমুজ আলী ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা খালেদ আহমদ জায়িমের নেতৃত্বে ফ্রান্স জমিয়তের একটি প্রতিনিধি দল অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এতে ফ্রান্স জমিয়তের সহ সভাপতি কামরুল ইসলাম সাহেব সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

এ সময় ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাম্বাসেডর খন্দকার এম তালহাকে ফ্রান্স জমিয়তের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা