November 5, 2026, 10:01 am

ডেঙ্গু ভয়াবহরূপ নিচ্ছে,একদিনে সর্বোচ্চ ৯ মৃত্যু

ডেঙ্গু ভয়াবহরূপ নিচ্ছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৯ জনের মৃত্যু হয়েছে। যা চলতি বছরের সর্বোচ্চ। এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও এক হাজার ৫৭১ জন। এই সংখ্যাও চলতি বছরে সর্বোচ্চ।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত মোট ১৩০ জন মারা গেছেন। এ পর্যন্ত আক্রান্ত হয়ে সারা দেশের হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫ হাজার ৪৭৫ জন রোগী।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা