August 20, 2026, 12:08 pm

পাঁচ বিভাগে পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল চালুর ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

পাঁচ বিভাগে পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল চালুর ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত জানিয়েছেন, আগামী অক্টোবরের মধ্যে দেশের ৫টি বিভাগীয় ও জেলা শহরে নবনির্মিত ৫টি পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল আনুষ্ঠানিকভাবে চিকিৎসা কার্যক্রম শুরু করবে।

বুধবার (১৯ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ‘হামের বিস্তার ও জিনগত নজরদারি’ বিষয়ক কর্মশালা এবং গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

ড. মুহিত বলেন, সঠিক সময়ে কার্যকর টিকাদানের মাধ্যমে মারাত্মক সংক্রামক রোগের বিস্তার ও মৃত্যু ঠেকানো সম্ভব। তিনি ২০২৪ সালের টিকাদান ক্যাম্পেইনে নীতিগত গাফিলতির কারণে অনাক্রম্যতার ঘাটতি তৈরি হওয়ার বিষয়টি উল্লেখ করেন।

তিনি আরও জানান, দেশের প্রতিটি ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫০ শয্যায় উন্নীত করা হবে এবং শিশু স্বাস্থ্য, মেডিসিন, সার্জারি ও গাইনি— এই চার মূল বিষয়কে অগ্রাধিকার দেওয়া হবে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ঢাকার বাইরে বিশেষায়িত সেবা না থাকায় রোগীদের রাজধানীতে আসতে হচ্ছে, যা জাতীয় স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতা। তাই প্রতিটি বিভাগীয় শহরে একই মানের বিশেষায়িত চিকিৎসাসেবা গড়ে তোলা হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা