August 18, 2026, 10:38 am

হালাল অর্থনীতি: বাংলাদেশের নতুন সম্ভাবনার ক্ষেত্র, বাণিজ্যমন্ত্রী

হালাল অর্থনীতি: বাংলাদেশের নতুন সম্ভাবনার ক্ষেত্র, বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির আব্দুল মুক্তাদির বলেছেন, হালাল অর্থনীতি বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনার ক্ষেত্র হতে পারে। তিনি আসিয়ান অঞ্চলের অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটি শক্তিশালী ও আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল ইকোসিস্টেম গড়ে তোলার আহ্বান জানান।

বুধবার (১২ আগস্ট) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘আসিয়ান অঞ্চলে হালাল ইকোসিস্টেম: বাংলাদেশের জন্য সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, হালাল অর্থনীতি এখন খাদ্য ও পানীয়র বাইরে গিয়ে ওষুধ, প্রসাধনী, মোডেস্ট ফ্যাশন, পর্যটন, লজিস্টিকস, প্রযুক্তি, অর্থায়ন ও আন্তর্জাতিক সার্টিফিকেশনের সমন্বয়ে একটি বৃহৎ বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থায় পরিণত হয়েছে।

তিনি বলেন, রপ্তানি বৃদ্ধির জন্য দেশের উৎপাদন সক্ষমতা বাড়ানো প্রয়োজন এবং বিনিয়োগকারীদের জন্য নিরাপদ ও আকর্ষণীয় পরিবেশ নিশ্চিত করা জরুরি।

সেমিনারে বক্তারা জানান, বাংলাদেশের রপ্তানি খাত দীর্ঘদিন ধরে তৈরি পোশাকনির্ভর হলেও ভবিষ্যতে টিকে থাকতে হলে পণ্য ও বাজারে বহুমুখীকরণ প্রয়োজন। বিশেষজ্ঞরা বলেন, বিশ্বের বিভিন্ন দেশে হালাল পণ্যের চাহিদা দ্রুত বাড়ছে, যা বাংলাদেশের জন্য একটি নতুন সুযোগ তৈরি করতে পারে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা