-
- আন্তর্জাতিক
- ফারাক্কা চুক্তি নবায়ন না করার দাবি ভারতীয় এমপির
- আপডেটের সময় : আগস্ট, ৭, ২০২৬, ১:৩৪ অপরাহ্ণ
- 11 বার দেখা হয়েছে
বাংলাদেশের সঙ্গে ১৯৯৬ সালে স্বাক্ষরিত ফারাক্কা পানিবণ্টন চুক্তি আর নবায়ন না করার আহ্বান জানিয়েছেন ভারতীয় রাজ্যসভার সংসদ সদস্য সঞ্জয় কুমার ঝা। আসন্ন ১২ ডিসেম্বর এই চুক্তির মেয়াদ শেষ হতে যাওয়ার প্রেক্ষাপটে তিনি বিহারের পানির নিরাপত্তার দোহাই দিয়ে এই দাবি জানান।
রাজ্যসভায় এক বিশেষ আলোচনার মাধ্যমে সঞ্জয় কুমার ঝা উল্লেখ করেন, তিন দশক আগে সম্পাদিত এই চুক্তিটি বিহারের কৃষি, সেচ ব্যবস্থা এবং সুপেয় পানি সরবরাহের ওপর বিরূপ প্রভাব ফেলেছে। তিনি অভিযোগ করেন, শুষ্ক মৌসুমে বিহারের পানির সংকটের সময় গঙ্গার পানি বাংলাদেশে ছেড়ে দেওয়া হয়।
তিনি আরও জানান, কলকাতা বন্দরের নাব্যতা রক্ষার উদ্দেশ্যে ফারাক্কা ব্যারাজ তৈরি করা হলেও এটি বিহারের ভূগর্ভস্থ পানির স্তরকে নিচে নামিয়ে দিয়েছে। এই কারণে পুরনো চুক্তিটি নবায়ন না করার দাবি জানান তিনি।
বিহার সরকারের পূর্বাভাস অনুযায়ী, ২০৫০ সাল নাগাদ রাজ্যের জন্য প্রায় ২ হাজার কিউসেক অতিরিক্ত পানির প্রয়োজন হবে। সঞ্জয় কুমার ঝা সতর্ক করেন যে, বিহারের পানির নিরাপত্তা নিশ্চিত না করে ফারাক্কা চুক্তি নবায়ন করা হলে তা মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।
এই বিভাগের আরও খবর
- সিরিয়ার কুনেইত্রায় ইসরায়েলি সামরিক তৎপরতা, স্থানীয়দের মধ্যে উদ্বেগ
- সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে হুথি বিদ্রোহীদের ড্রোন হামলা
- ইরানের বিরুদ্ধে ট্যাংকারে হামলার অভিযোগ করেছে আমিরাত
- যুক্তরাষ্ট্রে বছরে কত বিদেশি মা সন্তানের জন্ম দেন
- বিহারের প্রধান শিক্ষকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, শিক্ষার্থীদের দিয়ে পরিষ্কার করানো হয় মল
- আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়া আয়াতুল্লাহ মোজতবা খামেনি দীর্ঘদিন ধরেই জনসমক্ষে অনুপস্থিত ছিলেন। যুদ্ধাবস্থার মধ্যে আড়াল থেকেই তিনি ইরানের নেতৃত্ব ও শাসনব্যবস্থা পরিচালনা করে আসছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়। gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন এবার দীর্ঘদিন পর মোজতবা খামেনির একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি। শনিবার (৮ আগস্ট) টেলিগ্রামে প্রকাশ করা ভিডিওটি। ভিডিওটিতে দেখা যায়, মোজতবা খামেনিকে কয়েকজন মানুষ ঘিরে রেখেছেন। তাকে দেখে মনে হচ্ছিল, তিনি তার আশেপাশের মানুষের সঙ্গে কথা বলছেন। ভিডিওটি কখন বা কোথায় ধারণ করা হয়েছে, মেহেরের প্রতিবেদনে তা নির্দিষ্ট করে বলা হয়নি। এমনকি তাঁকে ঘিরে রাখা মানুষগুলোর পরিচয়ও প্রকাশ করা হয়নি। ইরানের সংবাদমাধ্যমের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ভিডিওটি কখন এবং কোথায় ধারণ করা হয়েছে, সে বিষয়ে মেহের নিউজ কোনো তথ্য দেয়নি। এমনকি মোজতবাকে ঘিরে থাকা ব্যক্তিদের পরিচয়ও প্রকাশ করা হয়নি। এর আগে, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি তেহরানসহ ইরানের অন্যান্য শহরে যৌথভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, বেশ কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার এবং সাধারণ নাগরিক নিহত হন। এর জবাবে ওই অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলোতে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। দীর্ঘদিন পর মোজতবা খামেনির উপস্থিতির ভিডিও সামনে আসায় ইরানের সর্বোচ্চ নেতার শারীরিক অবস্থা ও বর্তমান কর্মকাণ্ড নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। উল্লেখ্য, নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনি। মার্চের শুরুর দিকে দেশটির ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ তাকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচন করে।
- দীর্ঘদিন পর মোজতবা খামেনির ভিডিও প্রকাশ করলো মেহের নিউজ
- বাংলাদেশি বৃদ্ধকে ধরে নিয়ে যাওয়ার পরে ভারতীয় যুবককে ধরে আনলো স্থানীয়রা
- ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মুসলিম ঐক্যের আহ্বান
- ইয়েমেনের হুঁশিয়ারি: সৌদি আরবের সঙ্গে ত্রিপক্ষীয় চুক্তি নিয়ে মন্তব্য