August 2, 2026, 5:18 pm

গায়ানা আমাজন ওয়ারিয়র্সের বিশ্বরেকর্ড: ৬ রানের জয়ে শিরোপা জয়

গায়ানা আমাজন ওয়ারিয়র্সের বিশ্বরেকর্ড: ৬ রানের জয়ে শিরোপা জয়

গায়ানা আমাজন ওয়ারিয়র্স ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ফাইনালে ৬ রানের জয়ে নতুন ইতিহাস গড়েছে। গ্লোবাল সুপার লিগের এই নাটকীয় ফাইনালে তারা মাত্র ৮৫ রানে অলআউট হওয়ার পরও সান ফ্রান্সিসকো ইউনিকর্নসকে ৭৯ রানে আটকে রেখে শিরোপা জিতেছে।

গায়ানা আমাজন ওয়ারিয়র্সের ইনিংস শুরুতেই বিপর্যয়ে পড়েছিল। নবম ওভারের আগেই তারা ৮ উইকেট হারিয়ে মাত্র ২৯ রানে দাঁড়িয়ে ছিল। পিটার সিডলের দুর্দান্ত বোলিংয়ে দলের টপ অর্ডার ভেঙে পড়ে, যেখানে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস ও শিমরন হেটমায়ার। সিডল চার ওভারে ১৮ রানে তিন উইকেট নিয়ে ইনিংসের মোড় ঘুরিয়ে দেন।

গায়ানা ৮৫ রান করতে সক্ষম হয় তাদের ৯ থেকে ১১ নম্বর ব্যাটারদের কল্যাণে। ডোয়েন প্রিটোরিয়াস ১৭, ম্যাথিউ ফোর্ড ২৮ এবং ইমরান তাহির ১১ রান করেন।

রান তাড়া করতে নেমে সান ফ্রান্সিসকো ইউনিকর্নস শুরুতে ভালো অবস্থানে ছিল। তরুণ অলিভার পিকের ৩১ রানের ইনিংসে তারা ২৮ রানে ৩ উইকেট হারালেও পরে ৫০ রান তুলে নেয়। কিন্তু এরপরই তারা ৫ উইকেট হারিয়ে ৫৮ রানে পৌঁছাতে ব্যর্থ হয়। মোহাম্মদ নবী ৩ এবং ইমরান তাহির ২ উইকেট নেন।

গায়ানা আমাজন ওয়ারিয়র্সের এই জয়টি নতুন একটি রেকর্ড তৈরি করেছে। যেকোনো পর্যায়ের টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে ১০০ রানের কমে অলআউট হয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেছে তারা। এর আগে এই রেকর্ডটি ছিল সিডনি সিক্সার্সের দখলে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা