July 30, 2026, 4:00 pm

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৩৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে চলতি বছর হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩৫ জনে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর এখন পর্যন্ত নিশ্চিত হামে ৯৬ জন এবং হামের উপসর্গ নিয়ে ৭৩৯ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে দুইজন এবং সিলেট ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছে।

এ সময়ে নতুন করে ১৩৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৮৭৪ জনে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৮৭০ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। ফলে চলতি বছর এখন পর্যন্ত সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ২৭ হাজার ৪১০ জনে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা