November 14, 2026, 9:24 am

জার্মানির নতুন প্রধান কোচ ইয়ুর্গেন ক্লপ

জার্মানির নতুন প্রধান কোচ ইয়ুর্গেন ক্লপ

বিশ্বকাপে প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ার পর জুলিয়ান নাগেলসম্যানের স্থলাভিষিক্ত হিসেবে জার্মানি জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন ইয়ুর্গেন ক্লপ।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে জার্মান ফুটবল ফেডারেশন জানায়, ক্লপ ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করবেন।

দায়িত্ব নেওয়ার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ক্লপ বলেন, ‘জাতীয় দল আমাদের জার্মানদের যেভাবে এক সুতোয় বেঁধে রাখে, তা আর অন্য কিছু দিয়ে সম্ভব নয়। আর এ বিষয়টিই এই দায়িত্বকে আমার কাছে এতটা বিশেষ করে তুলেছে।’

২০২৪ সালে লিভারপুলের দায়িত্ব ছাড়ার পর কোচিং থেকে দূরে ছিলেন ক্লপ। জার্মানি জাতীয় দলের দায়িত্ব নিয়েই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ছেন তিনি। সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের শুরুর মধ্যে মাত্র ১১ দিনে উয়েফা নেশন্স লিগে নেদারল্যান্ডস, গ্রিস ও সার্বিয়ার বিপক্ষে তিনটি ম্যাচ খেলবে জার্মানি।

টানা দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার পর এবার নকআউট পর্বে উঠতে সক্ষম হয় জার্মানি। তবে শেষ ৩২-এর লড়াইয়ে প্যারাগুয়ের কাছে হেরে তাদের বিশ্বকাপ মিশন শেষ হয়। এর পরই প্রধান কোচের পদ ছাড়েন জুলিয়ান নাগেলসম্যান।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা