November 14, 2026, 8:22 am

২০২৬ এশিয়ান গেমসে ক্রিকেটে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

২০২৬ এশিয়ান গেমসে ক্রিকেটে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

২০২৬ এশিয়ান গেমস ক্রিকেটের জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। জাপানে অনুষ্ঠিতব্য এই মেগা ইভেন্টের পুরুষ ও নারী ক্রিকেট টুর্নামেন্টের ড্র ও সূচি চূড়ান্ত হয়েছে। পুরুষ বিভাগে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে।

গ্রুপ পর্বের মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে। পুরুষ টুর্নামেন্টে ৬টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ এ-তে রয়েছে আফগানিস্তান, জাপান ও নেপাল, এবং গ্রুপ বি-তে রয়েছে হংকং, মালয়েশিয়া ও ওমান।

প্রথম পর্বের সিঙ্গেল রাউন্ড-রবিন লিগ ম্যাচ শেষে প্রতি গ্রুপ থেকে সেরা দুটি দল কোয়ার্টার ফাইনালে উন্নীত হবে। এই টুর্নামেন্টটি ২৪ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে।

নারী ক্রিকেট টুর্নামেন্ট ১৭ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এতে ৮টি দল সরাসরি কোয়ার্টার ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে। সেমিফাইনালে ভারত ও জাপানের ম্যাচের বিজয়ী বাংলাদেশ ও চীনের ম্যাচের বিজয়ীর মুখোমুখি হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা