July 16, 2026, 10:32 pm

সিদ্ধিরগঞ্জে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৪

গাজী সোহেল :

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ ছাড়া পূর্বের একটি ডাকাতি মামলার এক আসামি এবং পুলিশ আইনের ৩৪ ধারায় আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে মোট চারজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে মাদকবিরোধী এই বিশেষ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৬ জুলাই) থানা পুলিশের একটি দল এ অভিযান চালায়।
গ্রেফতারকৃতরা হলেন,পাইনাদী মধ্যপাড়া এলাকার মৃত হাজী সাহাব উদ্দিনের ছেলে মোঃ মামুন (৩৬), চাঁদপুরের হাইমচর থানার লামছড়ি এলাকার হোসেন হাওলাদারের ছেলে মোঃ মাইন উদ্দিন (১৯) (বর্তমানে সিদ্ধিরগঞ্জের মাঝিপাড়া এলাকার বাসিন্দা), বগুড়ার ধুনট থানার ইসলামপুর ইশ্বরঘাট এলাকার জেল হকের ছেলে মোঃ রাসেল (২০) (বর্তমানে সিদ্ধিরগঞ্জের চৌধুরীবাড়ী এলাকার বাসিন্দা) এবং সিদ্ধিরগঞ্জের তাঁতখানা এলাকার ইসরাফিলের ছেলে রাব্বি (২৬)।
পুলিশ জানায়, এদের মধ্যে মোঃ মামুনের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ছাড়া অপর এক আসামিকে পূর্বের একটি ডাকাতি মামলায় এবং বাকি দুজনকে পুলিশ আইনের ৩৪ ধারায় গ্রেফতার দেখানো হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক বলেন, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে থানা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা