July 16, 2026, 11:57 pm

মোস্তফীহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হত্যা মামলার আসামির উপস্থিতি নিয়ে বিতর্ক।

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের মোস্তফীহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মো. আব্দুর রশিদ সরকার (টোটন)-এর উপস্থিতিকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

বুধবার (১৫ জুলাই) দুপুর ২টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, মো. আব্দুর রশিদ সরকার (টোটন)-এর বিরুদ্ধে হত্যা মামলাসহ জুলাই আন্দোলন-সংশ্লিষ্ট একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

এছাড়াও, তাকে আওয়ামী লীগের ঘনিষ্ঠ বা সমর্থক হিসেবে উল্লেখ করে বিভিন্ন মহলে অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
একাধিক মামলার একজন অভিযুক্ত ব্যক্তিকে একটি শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ ও তার উপস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

অনেকেই প্রশ্ন তুলেছেন, শিক্ষার্থীদের নৈতিক ও সামাজিক মূল্যবোধ গঠনের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত একটি শিক্ষা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক আয়োজনে বিতর্কিত ও মামলাভুক্ত ব্যক্তির অংশগ্রহণ কতটা সমীচীন।

স্থানীয় সমাজ সচেতন মহলের দাবি, শিক্ষা প্রতিষ্ঠানের মতো স্পর্শকাতর স্থানে অতিথি নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও দায়িত্বশীল ও সতর্ক ভূমিকা পালন করা প্রয়োজন। তাদের মতে, এ ধরনের সিদ্ধান্ত শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে জনমনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা