April 14, 2026, 11:40 pm

রূপগঞ্জে বিদেশী পিস্তল ও গুলিসহ আটক- ১

৩০ জুন বুধবার দুপুর ১১ঃ৩০ ঘটিকায় র‌্যাব-১১ এর অভিযানে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন রসুলপুর (ইটখোলা) সাকিনস্থ সিলেট-ঢাকাগামী মহাসড়কের পূর্ব পাশে ইটখোলা বাজারে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোঃ আশরাফুল ইসলাম (২৫)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে বিদেশী পিস্তল ০১টি, ম্যাগাজিন ০১টি, গুলি ০৬ রাউন্ড এবং সন্ত্রাসী কাজে ব্যবহƒত মোবাইল ০৩ টি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিবরণ নি¤œরূপঃ

ক। মোঃ আশরাফুল ইসলাম (২৫), জেলা-নারায়ণগঞ্জ।

এলাকাবাসী সূত্রে ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, সিলেট-ঢাকাগামী মহাসড়কের রসুলপুর এলাকায় মাদক ব্যবসা, ডাকাতি, হত্যা ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত আশরাফুল। এলাকার মূর্তিমান আতঙ্কের নাম এই ‘আশরাফ’। ভয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস পায় না। ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে এই সন্ত্রাসী পরিবহনে ছিনতাই ও ডাকাতি হত্যা এবং মাদক ব্যবসাসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ডে জড়িত।

উপরোক্ত বিষয়ে প্রযোজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা