July 10, 2026, 7:40 pm

বান্দরবানে পর্যটনকেন্দ্র ১৫ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা

বান্দরবানে পর্যটনকেন্দ্র ১৫ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা

বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র আগামী ১৫ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। টানা ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে সৃষ্ট ঝুঁকিপূর্ণ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা প্রশাসক স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তির মাধ্যমে শুক্রবার (১০ জুলাই) এই তথ্য জানানো হয়। এর আগে ৮ জুলাই এক বিজ্ঞপ্তিতে ১০ জুলাই পর্যন্ত বন্ধের ঘোষণা করা হয়েছিল।

সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের ফলে জেলার বিভিন্ন স্থানে যোগাযোগ ব্যবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বর্তমান আবহাওয়া পরিস্থিতি এবং সম্ভাব্য দুর্যোগের ঝুঁকি বিবেচনায় পর্যটক ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বন্ধের সময় জেলার সকল পর্যটনকেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক ও ট্যুর অপারেটরদের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

জেলা প্রশাসন সকলকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং নির্দেশনা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানিয়েছে। এর আগে ৬ জুলাই থেকে ১০ জুলাই এবং ১২ জুলাই পর্যন্ত পর্যটনকেন্দ্র বন্ধের ঘোষণা করা হয়েছিল, তবে চলমান বৈরী আবহাওয়া ও পাহাড়ধসের ঝুঁকির কারণে সময়সীমা বাড়ানো হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা