যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানে বিমান হামলায় অংশ নিতে আগ্রহী ইসরায়েল। তবে তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমতির অপেক্ষায় রয়েছে, এমনটি জানিয়েছে ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টার ‘কান’।
প্রতিবেদনে বলা হয়েছে, জেরুজালেমের উচ্চপদস্থ কর্মকর্তারা ধারণা করছেন, আগামী কয়েক দিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা এবং সংঘাতের পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।
দ্য নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইসরায়েল ভবিষ্যতে ইরানের ওপর যেকোনো হামলায় মার্কিন বাহিনীর সাথে যোগ দিতে আগ্রহী।
গত বুধবার (৮ জুলাই) নাম প্রকাশে অনিচ্ছুক একটি ইসরায়েলি সূত্র জানিয়েছে, যদি প্রয়োজন হয় তবে তারা আবারও সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে।
তবে ওই সূত্রটি উল্লেখ করেছে যে, ইসরায়েল সাধারণ নাগরিকদের বোমার আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য করার পরিস্থিতি চায় না। তবুও, ইরানের পরিস্থিতি উপেক্ষা করার জন্য তারা প্রস্তুত রয়েছে।