লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম ইসলামি বিপ্লবের শহীদ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনিকে ‘ইতিহাসে বিরল এক অসাধারণ নেতা’ হিসেবে আখ্যায়িত করেছেন।
হিজবুল্লাহ আয়োজিত এক জনসমাবেশে শেখ নাঈম কাসেম খামেনির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, খামেনি তার ‘নিজ যুগে ছিলেন অনন্য’ এবং তিনি এমন ‘সমসাময়িক এক অসাধারণ নেতা, যার সমকক্ষ ইতিহাসে খুব কমই মেলে।’
শেখ কাসেম আরও বলেন, সাইয়্যেদ খামেনি ছিলেন ‘এমন এক বিচক্ষণ ও দূরদর্শী রাজনীতিক, যিনি সমগ্র বিশ্বপরিস্থিতির মাত্রা ও গভীরতা বুঝতে পারতেন।’
তিনি উল্লেখ করেন, ‘এই নেতা আমাদের কাছে কখনো কিছু চাননি; বরং আমরাই তার কাছে সবকিছু চেয়েছি, আর আমরা যা কিছু অনুরোধ করেছি, তার সবই তিনি পূরণ করেছেন।’
শেখ কাসেম জানান, সাইয়্যেদ খামেনি সর্বদা রাষ্ট্র গঠন, প্রতিরোধ আন্দোলনকে সমর্থন, ঐক্য বজায় রাখা, ফিলিস্তিন মুক্তির পথনির্দেশনা দেওয়া এবং পরনির্ভরশীলতা প্রত্যাখ্যান করার ওপর জোর দিয়েছেন।