July 9, 2026, 6:08 pm

আওয়ামী লীগ সরকারের ক্রসফায়ারে নিহতদের তথ্য প্রকাশের জন্য লিগ্যাল নোটিশ

আওয়ামী লীগ সরকারের ক্রসফায়ারে নিহতদের তথ্য প্রকাশের জন্য লিগ্যাল নোটিশ

আওয়ামী লীগ সরকারের শাসনামলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচালিত ‘ক্রসফায়ার’, ‘বন্দুকযুদ্ধ’ বা অন্যান্য অভিযানে নিহত ব্যক্তিদের তথ্য প্রকাশের জন্য লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী ও ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এস. এম. জুলফিকার আলী জুনু এ নোটিশ পাঠান। স্বরাষ্ট্র সচিব, আইজিপি, র‍্যাবের মহাপরিচালক, বিজিবির মহাপরিচালক ও ডিএমপি কমিশনারকে এ নোটিশের আওতায় আনা হয়েছে।

নোটিশে ১৪ দিনের মধ্যে নিহতদের নাম, পিতা-মাতার নাম, ঠিকানা, পরিচয়, ঘটনার তারিখ, সময় ও স্থানসহ বিস্তারিত তথ্য প্রকাশ করতে বলা হয়েছে। এছাড়া অভিযানে নেতৃত্বদানকারী কর্মকর্তা ও অংশগ্রহণকারী সদস্যদের নাম, পদবি ও কর্মস্থলের বিবরণও চাওয়া হয়েছে।

নোটিশে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ, পুনর্বাসন বা সহায়তা দেওয়া হয়েছে কি না, সেটিও জানতে চাওয়া হয়েছে। ভবিষ্যতে এই ধরনের ঘটনা প্রতিরোধে সরকারের গৃহীত নীতিমালা বা সংস্কারমূলক পদক্ষেপের বিবরণও দাবি করা হয়েছে।

নোটিশের শেষাংশে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তথ্য সরবরাহ না করা হলে আইনি প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা