July 9, 2026, 5:04 pm

চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাইনবোর্ডে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ ;

‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় কথিত চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাইনবোর্ড পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

‎বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১১টায় সিদ্ধিরগঞ্জের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন সাইনবোর্ড পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা মো. খোকন সানি।

‎বিক্ষোভে অংশ নেওয়া মালিক ও শ্রমিকরা অবৈধ চাঁদাবাজি বন্ধ, পরিবহন খাতে নিরাপদ ও স্বাভাবিক পরিবেশ নিশ্চিত এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

‎সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সরকার পরিবর্তনের পর একটি চক্র সাইনবোর্ড এলাকায় বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায়ের চেষ্টা করছে।

তাদের দাবি, সিএনজি অটোরিকশা, লেগুনাসহ বিভিন্ন যানবাহন থেকে জোরপূর্বক ৫০ থেকে ১০০ টাকা করে চাঁদা আদায়ের চেষ্টা করা হয়। মালিক ও শ্রমিকরা ঐক্যবদ্ধভাবে ওই চক্রকে প্রতিহত করলেও তারা এখনও বিভিন্নভাবে চাঁদা আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং মালিক-শ্রমিকদের ভয়ভীতি ও হুমকি দিচ্ছে।

‎বক্তারা আরও বলেন, চাঁদাবাজির কারণে পরিবহন খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সাধারণ যাত্রীদেরও অতিরিক্ত ভোগান্তি পোহাতে হচ্ছে। তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

‎বিক্ষোভ শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন। একই সঙ্গে দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা