July 9, 2026, 12:30 pm

যুক্তরাষ্ট্রে ইহুদিদের মধ্যে মামদানি পেলেন নেতানিয়াহুকে ছাড়িয়ে

যুক্তরাষ্ট্রে ইহুদিদের মধ্যে মামদানি পেলেন নেতানিয়াহুকে ছাড়িয়ে

ইসরাইলের প্রতি মার্কিন জনসমর্থন উল্লেখযোগ্যভাবে কমে গেছে। অ্যাসোসিয়েটেড প্রেস ও এনওআরসি সেন্টার ফর পাবলিক রিসার্সের সাম্প্রতিক জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপে অংশ নেওয়া প্রতি তিনজনে একজন প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিক মনে করেন, গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে ইসরাইল।

নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির জনপ্রিয়তা ইহুদি-আমেরিকানদের মধ্যে বেড়েছে। জরিপ অনুযায়ী, ৪৪ শতাংশ প্রাপ্তবয়স্ক ইহুদি মামদানিকে পছন্দ করেন, যেখানে নেতানিয়াহুকে পছন্দ করেন মাত্র ২০ শতাংশ।

জরিপে অংশ নেওয়া ইহুদি-আমেরিকানদের মধ্যে প্রায় ৩০ শতাংশ মনে করেন, ইসরাইল গণহত্যা চালিয়েছে। অপরদিকে, ৪৯ শতাংশ মনে করেন, গণহত্যা হয়নি।

নেতানিয়াহুর প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে ৬০ শতাংশ ইহুদি উত্তরদাতার। অন্যদিকে, মামদানির প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে ৩৯ শতাংশ উত্তরদাতার।

মার্কিন প্রাপ্তবয়স্কদের মধ্যে নেতানিয়াহুর জনপ্রিয়তা কমে যাওয়ার পাশাপাশি, ৪১ শতাংশ উত্তরদাতা এ বিষয়ে কোনো মত দেননি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা