July 8, 2026, 7:14 pm

বকশীগঞ্জে দশানী নদীর ভাঙন রোধে মানববন্ধন

মোহাম্মদ আসাদ-স্টাফ রিপোর্টার :

জামালপুরের বকশীগঞ্জে দশানী নদীর তীব্র ভাঙন থেকে সাধুরপাড়ার আইরমারি খানপাড়া এলাকা রক্ষায় দ্রুত ও স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন পালিত হয়েছে।

বুধবার (৮ জুলাই) বিকালে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের খানপাড়া গ্রামবাসীর উদ্যোগে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচি শুরুর আগে এলাকা থেকে একটি বিশাল মিছিল বের হয়ে মানববন্ধনে মিলিত হয়। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে বক্তব্য রাখেন গাজীউর রহমান মোল্লা, আব্দুস সালাম, নয়ন, সাবেক ইউপি সদস্য আজাদ খান, কবির হোসেনসহ আরও অনেকে।
সাধুরপাড়া ইউনিয়নের আইরমারি খানপাড়া গ্রামে দশানী নদীর ভাঙন দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। গত দুই দিনেই নদীগর্ভে বিলীন হয়েছে পাঁচটি বসতবাড়ি। হুমকির মুখে পড়েছে সাধুরপাড়া-মেরুরচর-দেওয়ানগঞ্জ সড়ক, বিদ্যুৎ লাইন, একটি মাদরাসা, দুই শতাধিক বসতবাড়ি ও ফসলি জমি।

স্থানীয়দের অভিযোগ, ভাঙন ঠেকাতে বিভিন্ন সরকারি দপ্তরে ধরনা দিয়েও কোনো ফল মেলেনি। বাধ্য হয়ে নিজেদের শেষ সম্বলটুকু রক্ষায় গ্রামবাসী নিজেরাই গাছের ডালপালা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাদের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে নদীপাড়ের এসব গ্রাম একসময় মানচিত্র থেকেই হারিয়ে যাবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা