মোঃ আবু কাওছার মিঠু -রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ১ হাজার ১০৭ বোতল নেশাজাতীয় স্ক্যাপ সিরাপসহ ফারুক নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় জব্দ করা হয়েছে মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক ও অটোরিক্সা জব্দ। বুধবার সকালে রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নের মঠের ঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত ফারুক রূপগঞ্জের মাছিমপুর এলাকার সামসুদ্দিনের ছেলে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, বুধবার ( ৮ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানা পুলিশের একটি মুড়াপাড়া মঠেরঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় একটি পাথরবোঝাই ট্রাক থেকে সিএনজি অটোরিক্সায় নামানোর সময় কয়কটি বস্তায় ভর্তি ১ হাজার ১০৭ বোতল নেশাজাতীয় স্কাফ সিরাপ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় মাদক কারবারি ফারুককে। এসময় জব্দ করা হয়েছে মাদক বহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক ও সিএনজি অটোরিক্সা।
এ ঘটনায় রূপগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
পরে বিকালে গ্রেপ্তারকৃত মাদককারবারিকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।