July 6, 2026, 8:15 pm

খামেনির জানাজায় অংশ নেবেন ইরানের শীর্ষ নেতারা নাজাফে

খামেনির জানাজায় অংশ নেবেন ইরানের শীর্ষ নেতারা নাজাফে

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রয়াণে মুসলিম বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে। তার মরদেহ বহনকারী কফিন আগামীকাল মঙ্গলবার ইরাকের পবিত্র নগরী নাজাফে স্থানান্তরিত হবে। এ তথ্য ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সি নিশ্চিত করেছে।

মেহর নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নাজাফে অনুষ্ঠিতব্য জানাজা অনুষ্ঠানে যোগ দিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং খামেনির বড় ছেলে মোস্তফা খামেনি আগামীকালই ইরাক সফর করবেন।

আগামী বুধবার ইরাকের কারবালা ও নাজাফ শহরে আয়াতুল্লাহ আলী খামেনির আরও একটি জানাজা অনুষ্ঠিত হবে। সেখানে ইরাক ও ইরানের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গসহ লাখো ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণের আশা করা হচ্ছে।

ইরাকের আনুষ্ঠানিকতা শেষে, আগামী বৃহস্পতিবার ইরানের মাশহাদ শহরের পবিত্র ইমাম রেজা মাজারে খামেনির মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা