July 6, 2026, 8:02 pm

সিলেটে হাম ও নিউমোনিয়ায় শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা বাড়ছে

সিলেটে হাম ও নিউমোনিয়ায় শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা বাড়ছে

সিলেটে হাম ও নিউমোনিয়া আক্রান্ত হয়ে ৭ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার গোন্দফপুর এলাকার সালেহ আহমেদের ছেলে জায়ান আহমদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগের পরিচালক ডা. মাহবুবুল আলম।

গত ২৪ ঘণ্টায় সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে শিশুটির মৃত্যু ঘটে। একই সময়ে নতুন করে ৫৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৬৩ জন সন্দেহভাজন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে ল্যাব কনফার্ম হাম রোগীর সংখ্যা ৪২২ জন। সুনামগঞ্জে ২৩৪ জন, সিলেটে ১৩১ জন, হবিগঞ্জে ৪১ জন এবং মৌলভীবাজারে ১৬ জনের হাম শনাক্ত হয়েছে।

এছাড়া, চলতি বছরে সিলেট বিভাগে সন্দেহভাজন ও নিশ্চিত হামে মোট ৮৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটে ৩১ জন, সুনামগঞ্জে ৩৮ জন, মৌলভীবাজারে ১১ জন এবং হবিগঞ্জে ৮ জন মারা গেছেন।

ডা. মাহবুবুল আলম জানান, সিলেটে হাম ও নিউমোনিয়া আক্রান্ত শিশুদের সংখ্যা বাড়ছে, যা উদ্বেগজনক। স্বাস্থ্য অধিদপ্তর এ পরিস্থিতি মোকাবেলায় কার্যকর পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা