July 6, 2026, 9:24 pm

নড়াইলে পাথরবোঝাই ট্রাকের দুর্ঘটনায় স্কুলছাত্রীর মৃত্যু

নড়াইলে পাথরবোঝাই ট্রাকের দুর্ঘটনায় স্কুলছাত্রীর মৃত্যু

নড়াইলের লোহাগড়ায় একটি পাথরবোঝাই ট্রাকের দুর্ঘটনায় ১৭ বছর বয়সী স্কুলছাত্রী শামিমা আক্তার সেতু নিহত হয়েছেন। রোববার (৫ জুলাই) মধ্যরাতে উপজেলার নলদী এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন তার ছোট বোন মিতু খানম (১৩)।

নিহত শামিমা লোহাগড়া উপজেলার কাঁচামাল ব্যবসায়ী মো. হাফিজার মোল্লার মেয়ে এবং নলদী বিএসএস মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, সেতু ও মিতু রাতের খাবার খেয়ে ঘুমিয়ে ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে একটি পাথরবোঝাই ট্রাক পথ ভুল করে তাদের বাড়ির সামনে এসে উল্টে পড়ে।

স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান জানান, ট্রাকটি মিঠাপুর থেকে নলদী হয়ে ব্রাহ্মণডাঙ্গায় নির্মাণাধীন সেতুর জন্য পাথর নিয়ে যাচ্ছিল। বৃষ্টির কারণে রাস্তার অবস্থা খারাপ থাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘরের ওপর পড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা পাথর সরিয়ে শামিমাকে মৃত অবস্থায় এবং মিতুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। মিতুকে নড়াইল জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। লোহাগড়া থানার ওসি আবদুর রহিম জানান, ট্রাকচালক পালিয়ে গেছেন এবং মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনও কোনো মামলা করা হয়নি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা